ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলনে পুতিনকে নিরাপত্তার প্রতিশ্রুতি হাঙ্গেরির

#
news image

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট 

ভ্লাদিমির পুতিন যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সফল আলোচনা’ করতে পারেন, সে জন্য তার দেশে নিরাপদ প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

বুদাপেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে বুদাপেস্টে পরিকল্পিত যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনার জন্য আজ শুক্রবার ফোনালাপ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও রুশ প্রেসিডেন্ট পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর নতুন প্রচেষ্টার লক্ষ্যে দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে দেখা করবেন বলে তিনি আশা করছেন।

অরবান ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্প ও পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

ফেসবুকে দেওয়া পোস্টে অরবান বলেছেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। বৈঠকের প্রস্তুতি পুরোদমে চলছে।

আন্তর্জাতিক ডেক্স :

১৭ অক্টোবর, ২০২৫,  7:55 PM