ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে প্রকৌশলীর উপর হামলা

#
news image

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও তার মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক আজিজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় আহত প্রকৌশলীর পিতা ফকিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ, সিটিটিভি ফুটেজ ও বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের শেখ ওমর আলীর ছেলে বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক আজিজের বাড়িতে রাত দশটার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত আলীর নেতৃত্বে কয়েকজন গিয়ে হামলা চালায়। তারা তারেক আজিজকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারপিট করে। তাকে রক্ষা করতে তার মা রাফেজা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত তারেক আজিজকে উদ্ধার করে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এঘটনায় প্রকৌশলীর পিতা শেখ ওমর আলী ফকিরহাট থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তার বাড়িতে হামলা করে, তার স্ত্রী ও ছেলেকে গুরুতর আহত করেছে। এসময় তার ছেলের নতুন আইফোন ও স্ত্রীর গলায় থাকা স্বর্নের চেন নিয়ে যায় প্রতিপক্ষরা।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা শওকত আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: রাজ্জাক জানান, এবিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৮ আগস্ট, ২০২৫,  8:47 AM