ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতা গ্রেফতার

#
news image

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল ও জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী একটি প্রতারক চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে জাল নোটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অসাধু চক্র টাকার বান্ডিলের মাঝে নকল ও জাল নোট রেখে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার জাল নোট ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শহিদুল জানান যে, তিনি একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে জাল নোট প্রস্তুত ও বিতরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

২০ আগস্ট, ২০২৫,  10:43 PM