ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান 

#
news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা প্রদান নিয়ে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম, যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ইসমাইল হোসেন। তার সঙ্গে আরও ছিলেন সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপ-পরিচালক মাহাবুবুর রহমান।

দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সেবার ভাড়া আদায়ে অনিয়ম পাওয়া গেছে। এ ছাড়াও, ডাক্তার সংকটের কারণে রোগীরা সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন।’

তিনি আরও জানান, ‘অভিযানের সময় পাওয়া তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।’

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

১৯ আগস্ট, ২০২৫,  12:16 AM