ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান: সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক ৩

#
news image

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল। শুক্রবার রাত দেড়টা থেকে শুরু হয়ে শনিবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ সামরিক ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সেনাবাহিনীর রাজশাহী সেনাক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম অনিন্দ্য (৩৫), মো. রবিন ও মো. ফয়সাল। স্থানীয় সূত্রে জানা গেছে, অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটুর ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে (ভাতিজা) হিসেবেও পরিচিত।

জানা গেছে, অনিন্দ্য হলি আর্টিজান হামলা মামলায় আসামি হয়ে ৬ বছর কারাভোগ করেছেন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলারও আসামি।

অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজারগান, বিভিন্ন কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, নগদ অর্থ, মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ জব্দ করা হয়। উদ্ধারকৃত নাইট্রোজেন কার্টিজগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে।

এ ছাড়া কোচিং সেন্টারের পাশের একটি পুকুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

১৬ আগস্ট, ২০২৫,  11:50 PM