ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সাংবাদিক তুহিন হত্যা মামলা: প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার

#
news image

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতভর গাজীপুর মহানগর, ঢাকা ও তুরাগ থানাসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কিটু মিজান (প্রধান আসামি) ও তার স্ত্রী গোলাপী বেগম — ভবানীপুর এলাকা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ আটক করে।

আল-আমিন — বাসন থানা পুলিশ গ্রেপ্তার করে।

স্বাধীন — হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া এ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। হত্যাকাণ্ডে জড়িত  সুমনকে গ্রেপ্তার করেছেন
জিএমপি ডিবি সাউথ 

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত ও অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, “তদন্তের স্বার্থে এখন সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে অভিযান অব্যাহত রয়েছে, দ্রুতই সকল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার  আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক বাদশা নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আক্রমণ ও ধাওয়া করছিল। এ সময় তুহিন পাশ থেকে ভিডিও ধারণ শুরু করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। শত শত মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

আহত বাদশা জানান, চৌরাস্তা পার হওয়ার সময় এক নারী তার কাছে টাকা চাইলে তিনি অস্বীকার করে তাকে চড় মারেন। পরে নারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা বাদশার ওপর হামলা চালায়। তুহিন ঘটনাটি ভিডিও করছিলেন বলেই তারা তাকে টার্গেট করে হত্যা করে।

গাজীপুর প্রতিনিধি :

০৯ আগস্ট, ২০২৫,  4:30 AM