ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এনসিপিকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

#
news image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নামে ভুয়া প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি ছড়ানোর ঘটনা শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, এনসিপির প্যাড ব্যবহার করে ‘জুলাই সনদ অঙ্গীকারনামা’ নামে একটি বিজ্ঞপ্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে দেখা গেছে, এই বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া। এনসিপি এই নামে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

ঘটনার সত্যতা যাচাইয়ে বাংলাফ্যাক্ট দলটির ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও জাতীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করে এবং এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দীন সিফাতের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে এটি দলীয়ভাবে প্রচারিত নয়।

এনসিপির দপ্তর সম্পাদক বলেন, ‘এরকম কোনো বিবৃতি আমরা দেইনি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং গণমাধ্যম কর্মীদের কাছেও পাঠাইনি। আমাদের পক্ষ থেকে হলে আমরা অফিসিয়াল পেইজ ও সাংবাদিকদের পাঠাতাম। এটা কোনো কুচক্রীমহল ছড়াচ্ছে।’

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা টিম ‘বাংলাফ্যাক্ট’ বলছে, বাংলাদেশে ভুয়া খবর, গুজব ও অপতথ্য প্রতিরোধে এবং সত্য তথ্য যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ আগস্ট, ২০২৫,  6:05 PM