ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই পুলিশের দায়িত্ব : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

#
news image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। 

তিনি বলেন, ‘সমাজ ও ব্যক্তি জীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও প্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচনা করা উচিত।’

সচিব আজ শুক্রবার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব। স্রষ্টার দেওয়া মেধা ও প্রজ্ঞার যতটা মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ততই ভালো। পুলিশ হিসেবে সদয় আচরণ ও সুবিচারের নজির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে হবে। মনে রাখতে হবে, পুলিশ প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা মানুষের কল্যাণে কাজ করবে।

সচিব বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছেন, তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। পরিবর্তিত সময়ে সাধারণ মানুষের ভোগান্তি যথাসম্ভব কমানোর চেষ্টা আমাদের করা উচিত।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  12:31 AM