ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের চিরুনি অভিযানে আটক ৭৭

#
news image

গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের অভিযানে সদর, টঙ্গী পূর্ব, পশ্চিম ও  গাছা থানা এলাকায়  চিরুনি অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫ টায় সদর থানা, টঙ্গীর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, শিল্প এলাকা টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে আটক করা হয়েছে। টঙ্গী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম  বলেন, অভিযান চালিয়ে থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই ছিনতাই, চুরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিশেষ চিরুনি অভিযানে থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি। এছাড়া অন্যরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযানে ৮ জন কে আটক করা হয়েছে। ও গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চিরুনি অভিযানে গাছা থানায় ৪ জনকে আটক করা হয়েছে। এরা চুরি ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি। 
 
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর পর্যন্ত বিশেষ চিরুনি অভিযানে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদেকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে সদর থানার ওসি জানান আমরা এ পর্যন্ত ৮ জনকে আটক করি। 

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

১৬ জুলাই, ২০২৫,  11:18 AM