ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে ভুয়া টিকা কার্ড দিয়ে জন্মনিবন্ধনের চেষ্টা: এক ব্যক্তিকে অর্থদণ্ড

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্মনিবন্ধনের আবেদন করায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
১৫ জুলাই মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল কার্পাসপাড়া এলাকার আরমান হোসেন।
 
জানা গেছে, আরমান হোসেন নিজের জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে ভুয়া টিকা কার্ড জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে। পরে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, তথ্য গোপন করে নিবন্ধনের আবেদন করায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন। তাই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এমন অপরাধের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের শুধু জরিমানা নয়, বরং কারাদণ্ডও দেওয়া হবে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৬ জুলাই, ২০২৫,  11:13 AM