ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

মিঠাপুকুরে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করাতে দুই পরিবার চরম দূরভোগে 

#
news image

রংপুরের মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে মানবেতর জীবনযাপন করছেন দুটি পরিবারের ৮ সদস্য। যাতায়াতের রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগী পরিবার দুটি জঙ্গল এবং মানুষের জমির আইল দিয়ে বাড়িতে প্রবেশ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিঠাপুকুর উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের সাদ-কৃষ্ণপুর এজরা পাড়ায় পরিবার দুটির যাতায়াতের বাড়ির রাস্তা বন্ধ। বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই। বড়বড় বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। কিছু লোকজন বাঁশের বেড়া যাতে ভেঙে ফেলা না হয় সেজন্য পাহারা দিচ্ছে। এসময় জঙ্গলের ভিতর থেকে শিশু সহ ৭/৮ জন পুরুষ মহিলা বের হয়ে এসে জানালেন সম্পর্কে তাদের মামাত ভাইয়েরা তাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। সামান্য বিরোধের কারনে প্রায়ই তারা রাস্তা বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান,আব্দুল আজিজ, এজরা পাড়ায় মৃত-নছির উদ্দিনের মেয়েকে বিয়ে করে ঘরজামাই ছিলেন। ঘরজামাই থাকাকালে আব্দুল আজিজ তার স্ত্রী ও চার সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। নছির উদ্দিনের মৃত্যুর পর মৃত- আব্দুল আজিজের পরিবারকে তাড়াতে ব্যস্ত হয়ে উঠেন সাহেব আলী,আইয়ুব মিয়া, সোহান মিয়া, রহমত আলী,বোরহান সহ চাঁন মিয়া। নছির উদ্দিনের মেয়ের ভাগের জমি তার সন্তানদের না দিয়ে ভাইয়েরা ভাগ্নেদের বাড়িঘর উচ্ছেদ করেন। পরে স্থানীয়দের তোপের মুখে কবরস্থানের পাশে ভাগ্নেদের জায়গা দেন। এবং সবার পক্ষ থেকে ৩ শতাংশ জমি তাদের যাতায়াতের জন্য দেওয়া হয়।
মোন্তেজার বলেন, নানার বাড়িতে আমাদের বাড়ি ছিল। পরে মামা এবং মামাত ভাইয়েরা আমাদের উচ্ছেদ করে। নতুন বাড়ি করতে বাঁশ বাগানের ভিতর দিয়ে রাস্তা দেয়। ১০/১২ বছর আগে আমরা এখানে বাড়ি করি। কিছুদিন আগে তাদের দেয়া একটি মামলায় আমরা ১২ শতাংশ জমি ভাগ পাই। এখন ওই জমিটা লিখে নিতে আমাদের চাপ দিচ্ছে এবং কৌশলে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে আমার ভাই সহ আমি চরম বিপাকে পড়েছি। বাচ্চারা বাড়ি থেকে বের হতে পারছেনা। আজাহার বলেন,আমাদের দুই ভাই কৃষি কাজ করি। কোনো রকমে সংসার চলে। রাস্তার জমিটিও আমাদের নামে রেকর্ড। তবু মামা এবং মামাত ভাইয়েরা আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছে। যেহেতু এখানে আমাদের আপন কেউ নেই, তাই তারা হত্যার হুমকি দিচ্ছে । স্থানীয় বাসিন্দা, সেলিম মিয়া বলেন, এই রাস্তা দিয়ে এঁরা ১০ বছর থেকে হাঁটাচলা করে। সাহেব গং - বারবার অসহায় এই লোকগুলোকে হেনস্তা করছে। যাতে ভয়ে এরা গ্রাম ছাড়া হয়।
অভিযুক্ত সাহেব মেম্বার বলেন, সমস্যা সমাধান হবে। তবে ওদের শিক্ষা দিতে হবে। আমরা বাড়ি করে দিলাম,আমাদের সঙ্গেই ওরা বেয়াদবি করছে। বেয়াদবির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঘেরা সরানোর কথা বলেছি। কিন্তু তারা আমার কথা শোনেনাই। তিনি বলেন, রাস্তা বন্ধ করে প্রতিপক্ষ কাজটা মোটেও ঠিক করেনি। এটা অমানবিক কাজ। রাস্তা তাদের নামেও নেই।

মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি :

১৫ জুলাই, ২০২৫,  12:05 AM