ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঈশ্বরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার। 

#
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে।
 
পুলিশ ও নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, নিহত রাকিবের বাবা-মা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। ঈদের আগে বাড়িতে এসে এরপর আর ঢাকায় ফিরে যায়নি।
 
বাড়িতে সে একাই থাকত এবং নিজেই রান্না করে খেত। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন তা খোলা। পরে ঘরে ঢুকে খাটের ওপর রক্ত এবং বালিশে ঢাকা অবস্থায় মুখ দেখতে পান। এরপর বালিশ সরিয়ে দেখেন, রাকিবের গলাকাটা লাশ পড়ে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
 
স্থানীয়রা বলেন, ছেলেটা এমনিতে ভালোই ছিলো। তবে রাত-বিরাতে দেখতাম বন্ধুবান্ধব নিয়ে ঘরে আড্ডা দিতো। এদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত হত্যাকারী বেরিয়ে আসবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, লাশের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশের সূরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

১০ জুলাই, ২০২৫,  9:20 PM