ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁর বদলগাছি থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা চাল জব্দ

#
news image

নওগাঁর বদলগাছি উপজেলার নিমতলী গ্রামের একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার আতিয়া খাতুন।

তিনি জানান, শিবলু নামে ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে ৫০০ বস্তা চাল মজুত করেন। যেগুলোর সবগুলোই উন্নত জাতের আতপ চাল। কিন্তু চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন তা ছিল না শিবলুর। তাই অবৈধভাবে মজুত করা এই চালগুলো জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার আতিয়া খাতুন আরও জানান, মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  11:00 PM