ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

ফটিকছড়িতে স্কুলের জায়গায় রাস্তাঃ প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যালয়ের জায়গার ওপর দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৫জুন) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া-হাজিরখীল সড়কে অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচী পালন করেন শত শত শিক্ষার্থী।
 
এসময় শিক্ষার্থীরা বিদ্যলয়ের খতিয়ানভূক্ত দুই শতক জায়গার ওপর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
 
জানা যায়, ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর দিয়ে হচ্ছে চলাচলের রাস্তা। পাশে রাস্তার জায়গা থাকলেও অজ্ঞাত কারণে সে জায়গায় রাস্তা না করে স্কুলের নিজস্ব মালিকানা জায়গায় করছে রাস্তা। বিদ্যালয়ের জায়গা রক্ষার দাবীতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এসময় ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাখাওয়াত রায়হান, সমাজ সেবক সাহাব উদ্দিন খালেদ, লিয়াকত আলি, শহীদুল আলম প্রমুখ।
 
এতে বক্তারা বলেন- স্কুলের খতিয়ানভুক্ত জায়গা পরিহার করে পূর্বের রাস্তা দিয়ে সড়কটি উন্নয়ন করা যেখানে সম্ভব, সেখানে কোন রহস্যের কারনে স্কুলের জায়গা ব্যবহার করা হচ্ছে, তা বোধগম্য হচ্ছেনা। 
অন্যদিকে, স্কুল মাঠের বড় একটি অংশ রাস্তায় চলে গেলে, খেলার মাঠ ছোট হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে করে শিক্ষার্থীদের দৈনন্দিন খেলাধুলা, শরীর চর্চা ও মানসিক বিকাশ সাধনে  নেতিবাচক প্রভাব পড়বে, এমন অভিমত স্থানীয় সচেতন মহলের।
 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সড়কের ওই স্থানটির কাজ বন্ধ রাখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পূর্বের ব্রিক সলিং যে সড়ক দিয়ে গেছে। মুলত সেটির ওপর কার্পেটিং কাজ চলমান। স্কুল কর্তৃপক্ষ বাউন্ডারি ওয়াল নির্মাণ করার পূর্বেই তাদের যায়গা বুঝে নিলে এ জটিলতা সৃষ্টি হতোনা।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  3:16 AM