ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-জাতিসত্তার আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

#
news image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, এই দেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর দেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। দেশে সকলের মধ্যে যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে।

তিনি আরো বলেন, আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃণা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করি দিনাজপুর জেলায় যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতে অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে এই চেতনা ধারণ করে চলতে হবে। 

মেজর জেনারেল আবদুল মোতালেব আজ বুধবার বিকেলে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী ক্ষুদ্র-নৃজাতিসত্তার সদস্য আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। 

সভা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বীরগঞ্জ ও বিরামপুর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তা সাঁওতাল সম্প্রদায়ের ১২৮ জন নারী-পুরুষকে সনদ ও পুরস্কার প্রদান করেন মহাপরিচালক। 

মহাপরিচালক এরপর দিনাজপুর আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৩'টি ক্যাটাগরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

দিনাজপুর প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  9:31 PM