ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

#
news image

জেলায় আজ ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির বিল্লাহ, সহকারী পরিচালক মো. মুশফিক-উল-আলম ও (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প-এর জেলা ব্যবস্থাপক  সাবিনা ইয়াসমীন প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১৭ মাসে গাজীপুর জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হয় মোট ৮৫৬টি। মামলা নিষ্পত্তির হার ৯৩ দশমিক ৮১ শতাংশ। বাস্তবায়নের সিদ্ধান্তের হার ৭১ দশমিক ৩৬ শতাংশ। মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ৯০৫ টাকা। এরমধ্যে নারী আবেদনকারী ছিলেন ২৪৩জন। বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহণকারী ছিলেন ২২ শতাংশ। আর উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে পাঠানো হয় ৩১৬টি মামলা। 

কর্মশালায় আরও জানানো হয়, বিচার ব্যবস্থায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতকরণে অবদান রাখছে গ্রাম আদালত। এই প্রকল্পের সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার।

গাজীপুর প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  9:27 PM