ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল অভিযোগে ২১ জন গ্রেপ্তার

#
news image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গ্রামাঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা সাধারণ রোগীদের হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপরাধে ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, আজ দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চমেক হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভূক্তভোগীদের এমন অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এদের মধ্যে অনেকে আগেও বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছেন, পরে ছাড়া পেয়ে একই কাজে জড়িয়েছেন।’

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দালাল চক্র সক্রিয় রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

অভিযানে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  9:24 PM