ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোংলায় এক ছাত্রীকে অপহরণ, ধরাছোঁয়ার বাইরে আসামী

#
news image

বাগেরহাটের মোংলায় নিজ বাসার সামনে থেকে অর্থী মন্ডল (১৭) নামের এক কলেজ ছাত্রীকে অপহরণ, মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামী।

এ ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড এলাকায়। এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর চাচা (কাকা) সবুজ মন্ডল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ মামলায় জয় মন্ডল (২৫) নামের এক তরুণকে প্রধান আসামি করে । বিনয় মন্ডল (৩০), দীপিকা মল্লিক (৪৫), মিহির বিশ্বাস (৫০), তরুন মন্ডল (২৫) নামের ব্যক্তিদের আসামি করা হয়েছে। এমামলাভুক্ত সবার বাড়ি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪'জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ভাতিজি স্থানীয় একটি কলেজে পড়াশোনা করেন। কলেজে যাতায়াতের পথে প্রথম আসামী জয় মন্ডল বাদীর ভাতিজিকে প্রায় সময় উত্যক্ত করতো। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে জয় মন্ডলের পরিবারের সদস্যদেরকে অবগত করাসহ উত্যক্ত না করার জন্য বলে দেওয়া হয়।

এতে করে করে জয় মন্ডল ক্ষিপ্ত হয়ে মামলার অপর আসামীদের যোগসাজশে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত সাড়ে ৮'টার দিকে বাদীর ভাতিজি নিজ বাসার সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার'সহ অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  9:04 PM