ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে,, ইউএনও শারমিন আক্তার সুমি

#
news image

মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেছেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব, প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সরকার উৎসাহ ও প্রণোদনা দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণকে না বলি। পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে।

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ উপলক্ষে "বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান" শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা পরিবেশ দূষণ রোধ করতে না পারলে ভবিষ্যতে জলবায়ু হুমকির মুখে পড়তে হবে আমাদের। পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। বাল্য বিবাহ, ধূমপান ও মাদক রোধের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক'র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক'র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত সিএনআরএস'র নুসরাত জাহান, বিডি ক্লিন'র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস'র মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যন্ত। গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষণায় মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কী বৃষ্টির পানিকেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণকে না বলতে হবে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন।

বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালনের সহ আয়োজক ছিলো ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কোডেক, ডিএসকে, ব্রাক, বাদাবন সংঘ, ফ্রেন্ডশীপ, রূপান্তর, সিএনআরএস, বেডস, ওয়াইল্ড টিম, বিডি ক্লিন ও ইয়ুথ ফর সুন্দরবনস।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া র‌্যালি, পাটের পলিথিন বিতরণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে প্রতীকী প্লাস্টিক-পলিথিন পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

জেনিভা প্রিয়ানা, মংলা (বাগেরহাট) প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  8:37 PM