ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

আওয়ামী লীগ ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

আওয়ামী লীগ ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, সোমবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সবাই যেমন আশা করেছিলো তারা তেমন জমায়েত হতে পারেনি। আওয়ামী লীগ ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। 

উপদেষ্টা বলেন, নির্বাচন করতে যতো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে- এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে। 

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে। সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি।

জাতীয় নির্বাচন নিয়ে আর কি আলোচনা হয়েছে- এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায়-এটা নিয়ে আলোচনা হয়েছে।
 
তিনি বলেন, সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন। উপদেষ্টা এসময় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আগামী সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান।

সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে আসছে। 

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। 

নিজস্ব প্রতিবেদক :

২৫ জুন, ২০২৫,  7:16 AM