ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

#
news image

বাগেরহাটের ফকিরহাটে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় উপজেলার ডাকবাংলা মোড়ে ছাত্রশিবিরের কার্যালয়ে উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু আইউব আনছারির সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শাখার প্রকাশনা সম্পাদক শুয়াইব শেখ, গাজীপুর মহানগর শাখার সাবেক সদস্য নাঈমুর রহমান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ম সদস্যসচিব শেখ বাদশা।

অতিথিবৃন্দ তাদের আলোচনায় বলেন, একজন শিক্ষার্থীর শুধু ভালো রেজাল্ট নয়, বরং নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় শিক্ষায়ও পারদর্শী হওয়া দরকার। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কুরআন-হাদীসের জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা দেন এবং পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা, উত্তম ফলাফল এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণ কামনায় এক আবেগঘন দোয়া অনুষ্ঠিত হয়।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  6:41 AM