ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দোকানদারকে হুংকার দিয়ে মারধর করলো বানারীপাড়া থানা পুলিশের এ এস আই

#
news image

এই আমাকে তুই চিনিস, দোকানদারকে হুংকার দিয়ে বানারীপাড়া থানা পুলিশের এ এস আই মোঃ শাহজাহান চর থাপ্পড় ও গালিগালাজ করল এক মোবাইল দোকানদারকে। জন মনে প্রশ্ন এ কেমন আচরন ? জুলাই গনঅভ্যুত্থানে কতিপয় পুলিশের অপকর্মের কারনে যেখানে সকল পুলিশ বাহিনী বদনামের ভাগিদার হয়েছে তা দূর করার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে।

গত ১৬ জুন সকালে থানা সংলগ্ন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী বশিরের দোকানে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি নিজেই আইন ভঙ্গ করে বসলেন। ওই দোকানটি ছিল ছোট এবং সংকীর্ণ । দোকানের মধ্যে স্পেস ছিল খুবই কম। দোকানের সামনে কাস্টমার দাড়ানোর জন্য সামান্য জায়গা। সেখানে এএসআই শাহজাহান তার কয়েকজন লোক নিয়ে বসে দীর্ঘক্ষণ আলাপচারিতা করতেছিলেন। দোকানী কামরুল খেয়াল করলেন, এতোগুলো পুরুষ লোক বসে থাকা ও দোকানে জায়গা না থাকায় নারী সহ কিছু কাস্টমার দোকানের অভিমূখী হয়েও ফিরে যাচ্ছে। অনেকক্ষণ পর দোকানের কর্মচারী যখন বাধ্য হয়ে কাস্টমারদের দাঁড়ানোর ব্যবস্থা করতে জায়গা ছাড়তে বলেন, তখন থানার এএস আই শাহজাহান ক্ষিপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করে ওই কর্মচারীকে  ক্ষিপ্র  সহকারে বলে এই তুই আমাকে চিনিস। এছাড়া আরো অনেক গালাগাল করে কর্মচারীকে এবং চর থাপ্পর মারেন। বিষয়টি মুহূর্তের মধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

২৪ জুলাই গণ অদ্ভুত্থানের পূর্বের অবস্থা থেকেই এ এসআই শাহজাহান জনসাধারণের উপর এভাবে আগ্রাসী ভূমিকা পালন করে। উপস্থিত সাধারণ জনগণের ভাষ্যমতে এ এসআই শাহজাহান হয়তো নিজেকে পূর্বের অবস্থা থেকে এখনো শুধরাতে পারেননি এবং তার পূর্বের মনোভাব এখনো রয়ে গেছে। এখানে দেশ পরিবর্তন হয়ে গেছে যেখানে থানা পুলিশ নীরলস পরিশ্রম করে যাচ্ছে জনগণের আস্থা অর্জন করতে এখানে এ এসআই শাজাহানের এমন কর্মকান্ড সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। তার এমন আগ্রাসী ভূমিকা সাধারণ জনগণের কাছে কাম্য নয়।

সোশ্যাল মিডিয়া ঘটনাটি ভাইরাল হওয়ার পর এ এসআই শাহজাহান ওই দোকানদারের কাছে গিয়ে মাফ চেয়েছেন।

এ বিষয়ে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন দোকানে কর্মচারী কামরুল এ এস আই শাজাহানকে বলে আপনার অনেকক্ষণ বসে আছেন এতে আমার কাস্টমার আসতে পারে না। এ নিয়ে তর্ক বিতর্ক একপর্যায়ে এ এসআই শাহজাহান কর্মচারীকে চড় মারতে গেলে সে সরে যায়। পরে আমার সেকেন্ড অফিসার গিয়ে দোকানদার কাছে ওকে নিয়ে মাফ চাওয়ায়।

এ প্রসঙ্গে অতিরিক্ত এসপি দায়িত্বে থাকা একরামুল জানান আজকের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় হতে সাংবাদিকদের একটি মেসেজ জানিয়ে দেওয়া হবে।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

১৮ জুন, ২০২৫,  2:15 AM