ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

মুন্সীগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে দুই যুবক গ্রেফতার

#
news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় শিশু নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৩ জুন, বৃহস্পতিবার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা-মা পেশায় খানসামা এবং ঘটনার দিন সকালে ইছাপুরায় একটি বিয়েবাড়িতে কাজে যান। এ সময় তাদের শিশু কন্যা (১১) ও চার বছর বয়সী ছেলে বাসায় একা ছিল।
দুপুর ১২টার দিকে প্রতিবেশী দুই যুবক বাসার দরজায় নক করে ভিতরে প্রবেশ করে এবং শিশু কন্যার সঙ্গে জোরপূর্বক অশালীন আচরণ করে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আকাশ (২৫) ও হোসেন ফকির (২৮)-কে আটক করে।
আটকৃত আকাশ মীরকাদিম পৌরসভার গোয়াল ঘূর্ণি এলাকার বাসিন্দা এবং হোসেন ফকির পিরোজপুর জেলার হলেও বর্তমানে ওই এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে। ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

১৭ জুন, ২০২৫,  6:54 PM