ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২০ জন

#
news image

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাজু মিয়া ও ডাক্তার হারুন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গত রবিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পিরোজপুর গ্রামের তাজু মিয়া ও ডাক্তার হারুন গ্রুপের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।বিকেলে উভয় পক্ষের লোকজন জমিতে বাকবিতন্ডায় জড়িয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে দুই পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হন। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন পিরোজপুর গ্রামের ডাক্তার হারুন মিয়ার ছেলে ।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।সংঘর্ষে জাকির হুসেন নামে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোঃ সাইফুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

১৬ জুন, ২০২৫,  12:08 AM