ঢাকা ১৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

#
news image

জেলায় আজ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তল্ইুগাছা, বৈকারী, ভোমরা, কুশখালী, হিজলদী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল চারাবাড়ি ও নটিজঙ্গল নামক সীমান্ত থেকে ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল কুশখালী বেড়িবাধ নামক স্থান হতে ভারতীয় শাড়ী, বৈকারী বিওপি’র বিশেষ আভিযানিক দল বৈকারী মাঝপাড়া এবং ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া, কলারোয়া উপজেলার হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল ফুলবাগান নামক স্থান হতে ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজাপুর নামক স্থান হতে ১০০ পিস ভারতীয় নেশাজাতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক প্রায় সাতলাখ ৮৫ হাজার টাকা। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি :

১৫ জুন, ২০২৫,  11:57 PM