ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান অপহরণ, গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার

#
news image

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশের তৎত্ত্বাবধায়নে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি তাকে দুস্কৃতিকারীরা অপহরণ করেছিল। তবে মনি মল্লিকের দাবি এটা অপহরণ নয়, তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, মোঃ মনি মল্লিক বলছেন, “চারজনের একটি দল তাকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পরে যেয়ে বেশ আঘাত পেয়েছি।” তিনি আরও বলেন, “এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল”।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে খোজাখুজির পরে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি। তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে মামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাট প্রতিনিধি

১৪ জুন, ২০২৫,  1:19 PM