ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

চট্টগ্রামে চুরি হওয়া ২৫ লাখ টাকার কাপড় উদ্ধার, আটক ৫

#
news image

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন একটি পোশাক কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল নীট কাপড়সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৩ হাজার টাকা। সোমবার দিবাগত রাত দেড়টার সময় বায়েজিদ থানাধীন এলাকার একটি পোশাক কারখানা ও নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ মহিউদ্দিন রাকিব (২৬), মোঃ বিল্লাল হোসেন (৩৪), মোঃ হাসান (৩২), মোঃ মোরশেদ আলম (২৬) ও আবু রায়হান (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী রোডের শাহনূর মার্কেটে পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে গত ২৯ মে কারখানার কাটিং ম্যানেজার নূর নবী, স্টোর ম্যানেজার মোহাম্মদ সাইমুম ইসলাম, সহকারী স্টোরকিপার মোঃ মহিউদ্দিন রাকিব তাদের দুই সহযোগী বিল্লাল হোসেন ও হাসানের মাধ্যমে চায়না থেকে আমদানি করা ১২৩ রোল নীট কাপড় কার্ভাডভ্যানের মাধ্যমে চুরি করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন রাকিবকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে- পিলখানা এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে বিল্লাল জানায়, চুরি করা ৬৪ রোল নীট কাপড় হাসানের মাধ্যমে বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টসে এবং অবশিষ্ট ৫৯ রোল নীট কাপড় নারায়ণগঞ্জ শহরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। পরে বিডি জুট ফ্যাশন কারখানার সামনে থেকে কার্ভাডভ্যানসহ অভিযুক্ত হাসানকে আটক করা হয়। পরে হাসানের তথ্যমতে, বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার গোডাউনে অভিযান পরিচালনা করে মোরশেদ আলম এবং আবু রায়হানকে আটক করা হয়। এ সময় কারখানার গোডাউন থেকে চুরি যাওয়া ৬৪ রোল নীট কাপড় উদ্ধার করা হয়। এরপর নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন উকিপাড়ার একটি মার্কেটের ভেতর মোহাম্মদ ট্রেডার্স নামে একটি গোডাউন থেকে আরও ৫৯ রোল নীট কাপড় উদ্ধার করা হয়। আটককৃতদের রিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রাম প্রতিনিধি :

০৪ জুন, ২০২৫,  8:17 AM