ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

অনার্স ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: পিসি কলেজে হেল্প ডেক্স স্থাপন করে অনন্য দৃষ্টান্ত

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা ছাত্রশিবির। শনিবার (৩১ মে) সকাল থেকে জেলার অন্যতম বিদ্যাপীঠ সরকারি প্রফুল্ল চন্দ্র পিসি কলেজে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের তিনটি ও বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার একটি হেল্প ডেক্স। এতে পরীক্ষার্থীদের তথ্য সহায়তা ও মানসিক উৎসাহ জোগাতে কাজ করছেন সংগঠনের নেতাকর্মীরা।

সরকারি পিসি কলেজে স্থাপিত হেল্প ডেক্সগুলোতে ভর্তি পরীক্ষার্থীদের নানান ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। কেন্দ্রে আসা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর, পরীক্ষার কক্ষ খোঁজার সহায়তা, পানীয় জল সরবরাহ এবং মনোবল বাড়াতে প্রেরণাদায়ক কথা বলছেন ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা।

হেল্প ডেক্স স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদার, অর্থ সম্পাদক আব্দুর রহমান, এবং ছাত্রনেতা নাঈম চাকলাদার, আব্দুল আওয়াল, ওমর ফারুক ও ফাহাদ প্রমুখ। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে হেল্প ডেক্সে উপস্থিত ছিলেন পিসি কলেজ শাখার ইনচার্জ সুমাইয়া ইয়াসমিন মুমু এবং সরকারি ইনচার্জ ফাতেমা আক্তার মিমসহ আরও অনেকে।

ভর্তি পরীক্ষা দিতে আসা তন্মি নামের এক শিক্ষার্থী জানান, "আমি প্রথমবার কলেজ ক্যাম্পাসে এসেছি। কোথায় কোন বিল্ডিং বুঝতে পারছিলাম না। কিন্তু হেল্প ডেক্সের রেজুয়ান ভাই আর ইয়ামিন ভাই আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি।

এছাড়া একাধিক অভিভাবকও এ উদ্যোগের প্রশংসা করেছেন। মোহাম্মদ আব্দুল কালাম বলেন, বাচ্চাদের সুরক্ষা, সঠিক তথ্য পাওয়া এবং স্বস্তির পরিবেশ তৈরিতে এই ধরনের হেল্প ডেক্স খুব কার্যকর। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।

আরেক অভিভাবক খাদিজা বেগম বলেন, আমার মেয়েকে নিয়ে আসতে অনেক দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখানে এসে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে শান্তি লাগছে।

সরকারি পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্ভোগের শিকার না হয়, সে লক্ষ্যে আমরা হেল্প ডেক্স চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তরুণ সমাজে স্বেচ্ছাসেবামূলক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বাগেরহাট প্রতিনিধি :

৩১ মে, ২০২৫,  1:09 PM