ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জুলাইয়ে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হচ্ছে জীবিত ব্যক্তির ছবি : রিউমার স্ক্যানার

#
news image

জুলাইয়ে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হচ্ছে জীবিত ব্যক্তির ছবি। বিভ্রান্তিকর এ অপপ্রচার ও অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক টিম জানায়, ‘জুলাইয়ে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হলেও প্রকৃতপক্ষে ছবিটি জীবিত এক পুলিশ সদস্যের।’

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, ‘প্রকৃতপক্ষে, ছবিটি ডেমরা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য জসিম ওস্তাদের। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছেন।’

একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমান মিলেছে ফ্যাক্টচেক করে। রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

নিজস্ব প্রতিবেদক :

২৮ মে, ২০২৫,  7:20 AM