ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে

#
news image

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

মঙ্গলবার (২৭ মে)  রাত ২টা দিকে র‌্যাব-৫, সিপিএসসি-রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পদ্মা নদীর তীরবর্তী কাশবনের ভিতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানা এলাকার পদ্মার পাড় সংলগ্ন কাশবনে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় দুষ্কৃতকারী লুকিয়ে রেখেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

২৮ মে, ২০২৫,  6:49 AM