ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার

#
news image

শাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ‘প্রচণ্ড সংঘর্ষে’ ৩৫ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সরকার। তবে সংঘর্ষে কারা জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এন’জামেনা, থেকে এএফপি জানায়, দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র কাসিম শেরিফ মাহামাত এক বিবৃতিতে জানান, বুধবার লোগোন-অক্সিডেন্টাল অঞ্চলে সংঘর্ষে ছয়জন আহতও হয়েছেন।

তিনি বলেন, 'এই মর্মান্তিক সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।'

শাদের দক্ষিণাঞ্চলে প্রায়ই এমন সহিংসতা ঘটে থাকে। সেখানে খ্রিষ্টান ও প্রাণবাদী সম্প্রদায়গুলো সরকার কর্তৃক উপেক্ষিত হওয়ার অভিযোগ করে থাকে।

এসব সংঘর্ষের পেছনে সাধারণত গবাদি পশুচারণকারী যাযাবর মুসলিম জনগোষ্ঠী এবং খ্রিষ্টান ও প্রাণবাদী বসতি স্থাপনকারী স্থানীয় কৃষকদের মধ্যে দ্বন্দ্ব থাকতে দেখা যায়।

আন্তর্জাতিক ডেক্স :

১৬ মে, ২০২৫,  1:11 AM