ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

#
news image

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ সোমবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক ‘বালিকাতান’ সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য গৌরবের সঙ্গে বের হওয়ার কথা ছিল। দুর্ঘটনাক্রমে সেটি ডুবে যায় এবং মহড়া বাতিল করা হয়।

জাহাজটি একসময় জাপানি সাবমেরিনগুলোকে তাড়া করত এবং মার্কিন নৌবহরের অংশ হিসেবে জার্মান বন্দীদের বহন করত।

৮০ বছরের পুরানো এই জাহাজটি নিজের ‘শেষকৃত্য’ করতে পারেনি। প্রথম গুলি চালানোর আগেই জাহাজটি ডুবে যেতে দেখল দর্শকরা।

ম্যানিলা থেকে এএফপি জানায়, মহড়া বাতিলের কথা জানিয়ে ফিলিপাইনের নৌবাহিনীর মুখপাত্র জন পার্সি অ্যালকস বলেন, ‘আজ থেকে মহড়া শুরু হওয়ার আগেই ফিলিপাইনের পশ্চিম উপকূলে বালিকাতান ২৫ নৌ-স্ট্রাইক টার্গেট জাহাজটি ডুবে গেছে।

তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল ও জাহাজটি পুরানো হওয়ায় এর ভেতরে পানি উঠে যায় এব শেষে ডুবে যায়।

‘বিআরপি মিগুয়েল মালভার’ ছিল ফিলিপাইনের ইতিহাসের সবচেয়ে বেশি অলঙ্কৃত জাহাজগুলোর অন্যতম। জাহাজটির প্রশংসা করে অ্যালকোস বলেন, ফিলিপাইন নৌবাহিনীকে একটি আধুনিক ও বহুমুখী বাহিনীতে রূপান্তরিত করতে পেরে গর্বিত।

২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহারের পর ১৯৬৬ সালে জাহাজটিকে রিপাবলিক অব ভিয়েতনামের কাছে বিক্রি করে দেওয়া হয়। তখন এর নাম ছিল  ইউএসএস ব্র্যাটলবোরো।

১৯৭৫ সালে সাইগনের পতনের পর ক্রুরা ভিয়েতনাম থেকে পালিয়ে গেলে ফিলিপাইন নৌবাহিনী জাহাজটি অধিগ্রহণ করে। পরে সেটি সংস্কার করা হয়।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা রোধে তিন সপ্তাহের মার্কিন-ফিলিপাইনের যৌথ ‘বালিকাতান’ মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা ছিল।

আন্তর্জাতিক ডেক্স :

০৬ মে, ২০২৫,  12:32 AM