ঢাকা ১৫ মে, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে  গাছাতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী দরবেশ আলী জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে: স্পিকার লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩ সারা দেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নৌবাহিনীর অভিযানে ৩ কোটি ৪০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

বারহাট্টায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (২৫ জুন) মঙ্গলবার বারহাট্টা উপজেলাবাসীর উদ্যোগে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখওয়াত হোসেনকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সঞ্চালনায় ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকানা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার (সজল)। অনুষ্ঠনের শুরুতে নানা পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল হক, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান খান, সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিম তালুকদার, ছাত্রলীগের আহবায়ক ইমরান হাসান সাকিব প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রতিনিধি

২৮ জুন, ২০২৪,  11:07 AM