ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নরসিংদীতে মাকে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

#
news image

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধ মা। এই অভিযোগের প্রেক্ষিতে রবিবার (০৪ মে) সকালে মাদকাসক্ত জাবেদ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ।

শিবপুর উপজেলার চক্রদা ইউনিয়নে এই নির্মম ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা এসে ভীড় করতে থাকে বাড়িতে। তখন মাদকাসক্ত জাবেদ কে দেখা যায় বাড়িতে বসে ধুমপান করছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও জাবেদ কে আটক করে।

হত্যাকাণ্ডের শিকার নারীর নাম শামসুন্নাহার (৭০)।  তিনি শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাইমারী স্কুলের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী। তাঁর বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাকে হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে দরজার হাতলে আটকিয়ে হত্যা করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী প্রতিনিধি:

০৪ মে, ২০২৫,  7:40 PM