ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

উত্তরা টাইগার এন্টারটেইনমেন্ট বারে অভিযান, আটক চার

#
news image

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ বিয়ারসহ চার জনকে আটক করেছে র‍্যাব-১ এর আভিযানিক দলের সদস্যরা।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে পাঁচ তলা ভবনের তিনটি ফ্লোর থেকে এসব মদ, বিয়ারের ক্যান জব্দ করা হয়। জব্দ বেশিরভাগ মদই বিদেশি উন্নত জাতের।

এদিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বারের মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ারসহ চার জনকে আটক করতে পেরেছে র‍্যাব। অবৈধভাবে প্রতিষ্ঠানটি বার ব্যবসা করেছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।

চার ঘণ্টার অভিযান শেষে র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি। এছাড়াও বিদেশি মদ আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কাগজপত্রও ছিলো না বলে জানিয়েছে র‍্যাব।

তথ্যটি নিশ্চিত করে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও র‍্যাবের সিনিয়র সহকারি পরিচাল (মিডিয়া অফিসার) সালমান নূর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে।

নিজস্ব প্রতিবেদক :

২৫ এপ্রিল, ২০২৫,  2:46 AM