ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ৬৪টি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র

#
news image

সেশনজট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে।

গত ২২ এপ্রিল (মঙ্গলবার) ধানমন্ডির নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।

স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র পাশাপাশি আটটি লার্নিং সেন্টার, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং আটটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে বলে সভায় জানানো হয়।

স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্রগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং পিএসসিসহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

পরীক্ষা চলাকালীন কলেজসমূহে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে সেশনজট কমে আসবে, সেইসঙ্গে পরীক্ষা কেন্দ্র স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এর পাশাপাশি, সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদানের জন্য কুয়াকাটা (পটুয়াখালী), টেকনাফ (কক্সবাজার), রাঙ্গামাটি, হবিগঞ্জ, তেতুলিয়া (পঞ্চগড়), শ্যামনগর (সাতক্ষীরা), শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) ও হাতিয়ায় (নোয়াখালী) লার্নিং সেন্টার; অধিভুক্ত কলেজসমূহের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য চুয়াডাঙ্গা জেলায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, যশোর, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, পটুয়াখালী, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক :

২৪ এপ্রিল, ২০২৫,  7:28 PM