ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

#
news image

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে পৃথক স্থান থেকে  স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্ণিশ থেকে ঝু'লন্ত অবস্থায় স্বামীর রাজু মিয়া (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার নিজগৃহ থেকে গলায় ওড়না পোচানো অবস্থায় স্ত্রী মানছুরা বেগম (৩৫)এর  মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া(৪০) এবং মানছুরা বেগমের(৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ বছর ধরেই রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকত। প্রায়শই ওদের মধ্যে বাকবিতণ্ডার জেরে মারধরের ঘটনা ও ঘটেছে।  ধারণা করা হচ্ছে কলহের জের ধরেই গতকাল স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। 

পরে ওই নারীর নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বজনরা এবং পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙ্গে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর পর থেকেই স্বামী রাজু মিয়া পলাতক ছিলো। আজ সকাল ১১টার বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্ণিশে ঝুল'ন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, গতকাল  রাতেই পুলিশ  নিহত ঐ নারীর  মরদেহটি উদ্ধার করে নরসিংদী ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে । আজ সকাল ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটে এক বিল্ডিং এর কার্নিশ থেকে তার পলাতক স্বামীর ঝুলন্ত মরদেহ  ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নরসিংদী প্রতিনিধি:

২০ এপ্রিল, ২০২৫,  2:14 AM