ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে নিখোঁজের ৭ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি হালদা নদীতে পড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর সদ্য বিবাহিত নুরুদ্দীন মঞ্জু নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী সিদ্ধাশ্রম ঘাট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নুরুদ্দিন মঞ্জু (৩০)।
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকা থেকে একটি অনুষ্ঠানে যোগদান শেষে দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরু উদ্দিন মোটরসাইকেল যোগে হালদা নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে মোটর সাইকেলসহ হালদা নদীতে পড়ে যান।
স্থানীয়রা তাজ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করলেও নুরু উদ্দিন নিখোঁজ ছিলেন। পরে নদীতে দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত আড়াইটার দিকে কাঠের সেতুর নিচ থেকে নিখোঁজ মঞ্জুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।সে দু'তিন আগে প্রবাস থেকে দেশে ফিরেই রমজানে বিয়ে করেন।১লা বৈশাখের দিন ওয়ালিমা অনুষ্ঠান করেন।
 
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালদায় নিখোঁজ যুবকের মরদেহ দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা উদ্ধার করেছেন।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

১৭ এপ্রিল, ২০২৫,  7:48 PM