ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কালো ব্যাজ ধারণ

#
news image

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত গণহত্যা পরিচালনা ও চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনের সম্মুখ চত্বরে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচির পালন করা হয়েছে।

কর্মসূচির নেতৃত্ব প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, প্রক্টর আতাউর রহমান-সহ বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, "গাজায় যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা মানবতার চূরান্ত লঙ্ঘন। অবিলম্বে গাজাবাসির উপর এমন নৃশংস হত্যাযজ্ঞ পরিহারের আহ্বান জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লীষ্ট পরিবারের সকল সদস্যরা।"

গাজীপুর প্রতিনিধি :

০৮ এপ্রিল, ২০২৫,  11:41 PM