ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি নেতার নামে আওয়ামীলীগের দোসরের মামলা, প্রতিবাদে মানববন্ধন

#
news image

গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় আটাবহ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমানের নামে মামলা করেছে একই ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য কফিল উদ্দিন। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক এই মামলার প্রতিবাদ এবং আওয়ামীলীগের দোসর ও ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে গতকাল রবিবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার হিজলহাটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন। মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবু ইছাক, আটাবহ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক গিয়াস কামাল, স্থানীয় খোরশেদ আলমসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, বিগত ৭০ বছর যাবৎ বিএনপির ওই নেতা পৈত্রিক ও ক্রয় সূত্রে ২৪৮ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন। কিন্তু আওয়ামীলীগের দোসর কফিল ওই বিএনপির নেতার জমির সীমানার খুটি অতিক্রম করে জবর দখলের চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৮ মার্চ ওই বিএনপির নেতা তার জমিতে কাজ করতে গেলে আওয়ামীলীগের দোসর কফিলের নেতৃত্বে ১৫/২০ জন লোক দা, কুড়াল, বল্লম, সুরকীসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। পরে ওই আওয়ামীলীগের দোসর কফিল উদ্দিন উল্টো বিএনপির নেতা মিজানুরের নামে কালিয়াকৈর থানায় মিথ্যা মামলা করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামীলীগের দোসর ও হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবী জানান মানববন্ধনে এলাকাবাসী।

মো- মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৫,  7:50 PM