ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে টিকিট কালোবাজারি: এক ব্যক্তি আটক

#
news image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে টিকিট কালোবাজারি করার সময় এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ধলেশ্বরী গ্রামের এমদাদুল হকের ছেলে মাজহারুল হক (৩০)।

বুধবার (২৬/০৩/২০২৫ইং) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে চারটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরকম অভিযান অব্যাহত থাকবে।"

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে একটি চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন।

মোঃ সাইফুর রহমান, আজমিরিগঞ্জ প্রতিনিধি : 

২৬ মার্চ, ২০২৫,  7:35 PM