ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গুলশান-বনানীতে র‌্যাবের অভিযান: ৫৩ জনের কারাদণ্ড, ৭২ নারীকে মুচলেকায় মুক্তি

#
news image

ঢাকার গুলশান ও বনানী থানা এলাকায় র‌্যাব-১ এর বিশেষ অভিযানে একাধিক স্পা সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় ৫৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এর মধ্যে ৩৭ জনকে ৭ দিন, ১২ জনকে ১৫ দিন, ৪ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, একজনকে উভয় দণ্ড (কারাদণ্ড ও অর্থদণ্ড) এবং তিনজনকে মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ৭২ জন নারীকে তাদের আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা রেখে আত্মীয়দের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমার প্রক্রিয়া চলমান রয়েছে জানানো হয়।

বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সালমান নূর আলম।

ফাহিম ফরহাদঃ

২৫ মার্চ, ২০২৫,  3:51 AM