ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতকানিয়ায় ছুরিকাঘাতে দর্জি দোকানি নিহত

#
news image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবীর চক্রবর্তী ফকিরখীল উত্তরপাড়া এলাকার প্রয়াত অরুণ চক্রবর্তীর পুত্র। তিনি পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকায় দর্জির কাজ করতেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সুবীরের বড় ভাই প্রবীর চক্রবর্তী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুবীরদের সঙ্গে প্রতিবেশী রূপক দাশের জমি নিয়ে বিরোধ চলছিল। রাতে সুবীর ও তার ভাই প্রবীর মোটর সাইকেল যোগে বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রতিপক্ষের ১০-১২ জন লোক মোটর সাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে সুবীর নিহত হন এবং আহত হন তার বড় ভাই পুরানগড় শীলঘাটা এলাকায় পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী। এ বিষয়ে পুরানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম জানান, দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধের ঘটনায় বেশ কয়েকবার সালিসি বৈঠক হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। ওই বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুবীর নিহত হন।

সাতকানিয়া থানার এসআই মোঃ খায়রুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাতকানিয়া প্রতিনিধি :

২৩ মার্চ, ২০২৫,  6:59 AM