ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

গাজীপুরে ডাকাতের অস্ত্রাঘাতে নিহত মাটি ব্যাবসায়ী, গ্রেপ্তার-২

#
news image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় ডাকাত সদস্যরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২০মার্চ) রাত সাড়ে ৮টার দিকে  বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন (৩৮)। তিনি এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামের আরো এক ব্যবসায়ী আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে ব্যবসার টাকা আনতে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিল। যাওয়ার পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়াচালা বাজারের নিকট বনের ভেতর তাদের মোটরসাইকেল পৌঁছালে একদল ডাকাত তাদের দু'জনের গতিরোধ করে।

এসময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে তার উপর হামলা করে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলেই সজিব নিহত হয়।

এসময় অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গনপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ফাহিম ফরহাদঃ

২২ মার্চ, ২০২৫,  5:14 AM