ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় --- -বিভাগীয় কমিশনার

#
news image

রাজশাহী বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেছেন, দুদক কোনো অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়। সকল দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে।
 
গত বৃহস্প্রতিবার (১৩ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধি-বিধান অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সভায় আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। 
 
এসময় বিভাগীয় কমিশনার অন্যান্য দপ্তর ও দপ্তরসমূহের আওতাধীন জেলা ও উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
 
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি তাদের দপ্তরে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির তথ্য উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) (যুগ্ম-সচিব)  তরফদার মোঃ আক্তার জামিল ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্ম-সচিব) মোঃ হাবিবুর রহমানসহ রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তরসমূহের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন।

রাজশাহী থেকে বাবুল ঃ

১৪ মার্চ, ২০২৫,  6:47 PM