ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

আজমিরীগঞ্জ থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার

#
news image

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ ২০২৫, রাত ১২:৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।
আজমিরীগঞ্জ থানার এসআই কৌশিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ আজমিরীগঞ্জ পৌরসভার শরীফ নগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল বাশার, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-আজিমনগর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ কে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা ইনচার্জ এ বি এম মাঈদুল হাছান  জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য সমাজ থেকে মাদক নির্মূল করা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।”
এলাকাবাসী পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছে। তারা আশা প্রকাশ করেছে যে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।
 
উল্লেখ্য, আজমিরীগঞ্জ থানা পুলিশ এর আগেও একাধিকবার মাদকবিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে।

মোঃ সাইফুর রহমান , আজমিরীগঞ্জ প্রতিনিধি  :

১২ মার্চ, ২০২৫,  4:21 AM