ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

#
news image

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মদক কারবারিকে  আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১০ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
 
গ্রেপ্তারকৃতরা হলো-হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও একই থানার গন্ধবপুর এলাকার শাহনুর রহমান এর ছেলে মসিউর আলম (২২)।
 
রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব  গাঁজা ও ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করা হয়।
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, রায়পুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া হতে পিকআপভ্যানে করে অবৈধ মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভৈরবের দিক হতে কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেকপোষ্টের কাছাকাছি আসার পর হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে।
 
এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশী করে গাড়িটির উপরের অংশে রাখা মুরগীর খাদ্যের নীচ হতে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক পাচারকারীকে। তাদের তথ্যমতে মাদকের চালান ও ব্যবসার জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

নাজমুল হক চৌধুরী, নরসিংদী :

১০ মার্চ, ২০২৫,  7:34 PM