ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সরিষাবাড়ী আনার্স কলেজ ছাত্র দলের মানববন্ধন 

#
news image

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মানববন্ধন করেছে ছাত্ররা। সোমবার (১০ মার্চ) দুপুরে সরিষাবাড়ী অনার্স কলেজের প্রধান গেটের সামনে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী অনার্স কলেজের সহকারী অধ্যাপক সাইদুজ্জামান শিপন, সহকারী অধ্যাপক আমিমুল এহসান শাহীন, সহকারী অধ্যাপক খাইরুল আলম শ্যামল, উপজেলা ছাত্র দলের আহবায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ , শহর ছাত্র দলের আহবায়ক সবুজ সরকার, সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের সদস্য সচিব জাকারিয়া ইসলাম মিনহাজ প্রমুখ। মাববন্ধনে উপজেলা ছাত্রদল , পৌর ছাত্র দল , কলেজ ছাত্রদল , ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
এ সময় বক্তরা বলেন, আমরা আর কোনো কন্যা শিশুর কান্না দেখতে চাই না। এখন সারাদেশে নারীরা নিরাপদ নয়, শিশুরাও রেহাই পাচ্ছে না। এ সমাজ,এ রাষ্ট্র আমাদের কী নিরাপত্তা দিচ্ছে? আমরা চাই,ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যেন আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন তারা।
 
সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি :

১০ মার্চ, ২০২৫,  7:09 PM