ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান 

#
news image

রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০টি লাইসেন্স নবায়ন বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটককৃত রিক্সা ও অটোরিক্সাসমূহ ছেড়ে দেয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে ২০২৪-২৫ অর্থ বছরের  অটোরিক্সা ও চার্জার রিক্সা লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করলে সে সকল গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে রাসিকের উপ-যানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী থেকে বাবুল ঃ

১০ মার্চ, ২০২৫,  7:04 PM