ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি’র গণবিজ্ঞপ্তি

#
news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগরীর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিদিন সকাল এবং বিকালের পিক আওয়ারে রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। 

যানজট নিরসনকল্পে আগামী ১২-৩-২০২৫ তারিখ রোজ বুধবার থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

এক্ষেত্রে ওই এলাকার যানবাহনসমূহকে চলাচলের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ওয়াপদা ফিডার রোড হতে মালিবাগ রেলক্রসিংগামী যানবাহনসমূহ ডানে মোড় নেয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং হতে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যাবে।

ডিআইটি রোডে রামপুরা ব্রিজ হতে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনসমূহ ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।

ওয়াপদা ক্রসিং এর পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলির) যানবাহনসমূহ ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট-টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে বর্ণিত নির্দেশনা অনুযায়ী উক্ত এলাকায় চলাচলের জন্য সম্মানিত নাগরিকবৃন্দ ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

নিজস্ব প্রতিবেদক :

১০ মার্চ, ২০২৫,  5:38 AM